প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৪:০৭ এ.এম
মাদারীপুরে ভয়াবহ আগুনে স্বর্ণের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই! কোটি টাকার ক্ষতি

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে মঠের বাজারের 'মুন্সি ডেকোরেটর' নামক একটি দোকান থেকে শুক্রবার গভীর রাতে আনুমানিক দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। রাস্তা দিয়ে যাতায়াতকারী এক পথচারী আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই বাজারের,ঔসধ ফার্মেসি, ডেকোরেটর দোকান, স্বর্ণালঙ্কারের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ীরা জানান, আগুনে ব্যবসা প্রতিষ্ঠান/ দোকানে থাকা সব মালামাল পুড়ে গেছে। অনেকেই সারা বছরের জমানো পুঁজি বিনিয়োগ করেছিলেন, এখন তারা একেবারে পথে বসার উপক্রম।
মাদারীপুরের ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান দৈনিক বাংলার সংবাদকে জানান, অগ্নিকাণ্ডের সময়ে মার্কেটের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় আমরা এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
এই ওয়েবসাইট কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলার টাইমস © স্বত্ব সংরক্ষিত © ২০২৫