স্টাফ রিপোর্টারঃ একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না, জাতীয় সংসদ নির্বাচন দ্রুত প্রয়োজন। কোনো অজুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না। ঘোষণার নির্ধারিত তারিখেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান মাশুক। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার তিনি এসব কথা বলেন।
মাশুক বলেন, এনসিপি ও জামায়াতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের জনগণ পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি বোঝেই না। সংবিধানের আইন অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যে নির্বাচন মানুষ উৎসব হিসেবে গ্রহণ করবে।
দেশে কোনো চাঁদাবাজের ঠাই নাই জানিয়ে কোথাও চাঁদাবাজি দেখলে প্রতিবাদ করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, চাঁদাবাজদের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে আগামী নির্বাচনে এর জবাব দিতে হবে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ায় আংশিক জয় হয়েছে, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পুরো বিজয় হবে এ দেশের জনগণের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপি নেতা আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক অ্যডভোকেট মিজানুর রহমান সহ জেলা মহিলা দলের নেত্রী তানিয়া সুলতানা লাইজু কালকিনি উপজেলা মহিলা দলের নেত্রী তানিয়া সুলতানা লাভলী কাজী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন