ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

মাদারীপুরে গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক এর সাথে স্থানীয় গণমাধ্যম কর্মিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নবেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায়, চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, রাস্ট্র বিরোধী কর্মকান্ডের বিষয়, মানবপাচার, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।

এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক বর্তমান বাংলা ও ডেইলি এশিয়ার এইজ জেলা প্রতিনিধি সাব্বির হোসাইন আজিজ, দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সুবল বিশ্বাস, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন, দিনকালের গাউছ উর রহমান, মানবকন্ঠের জেলা প্রতিনিধি নাজমুল হক, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপারগন ও জেলার সকল থানার ওসিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় নবাগত পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক বলেন, মাদারীপুরে আজ প্রথম কর্মদিন, গণমাধ্যম কর্মিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও মাদারীপুরেও তা করা হবে। সকলের উর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমান করবো। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। তিনি বলেন, জরুরি হলে ফোন অথবা ম্যাসেজ করতে পারবেন। এবং সরাসরি অফিসে এসে আমাদের কাছে এসে সকল ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা আপনাদের সাথে রেখে জনগণকে সহযোগিতা করবো। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট সময় : ০৫:১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫