নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণে অভিযোগ উঠেছে প্রাইভেট পড়ানো এক শিক্ষককের বিরুদ্ধে। ঘটনাটি শনিবার ৯ মে দুপুরে পৌর শহরের শান্তিনগর এলাকায় ঘটে। তবে ঘটনাটি জানাজানি সন্ধ্যার দিকে। পরে স্থানীয়রা ধর্ষক খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত খোকন মিয়া পিতা মালেক মিয়া। এবং পৌর শহরের শান্তিনগর (রেন্ডিতলা) এলাকার আশরাফ এর বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাযায়, প্রাইভেট শিক্ষক খোকন শনিবার দুপুর আনুমানিক দুইটার দিকে ৫ বছরের শিশুকে প্রাইভেট পড়ানোর কথা বলে তার নিজ বাসায় ডেকে নিয়ে যায়। কৌশলে শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে খোকন দরজা বন্ধ করে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে ধর্ষক খোকন তাকে ভয়ভীতি ও মেরে ফেলা’র হুমকি দেয়। এবং শিশুটিকে বলে যে, এঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে। পরে লম্পট খোকন শিশুটিকে ঘর থেকে বের করে দেয়। শিশুটি বাসায় আসলে তার আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনাটি তার পরিবারের লোকজনের কাছে খুলে বলে। তবে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত প্রাইভেট শিক্ষক খোকনকে আটক করে মাদারীপুর সদর থানার পুলিশের নিকট সোপর্দা করা হয়। এবং রাত সাড়ে নয়টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতাল ভর্তি করা হয়।
ধর্ষনের শিকার শিশুর বাবা অভিযোগ করে বলেন, একজন শিক্ষকের কাছে যদি একটি শিশু নিরাপদ না থাকে, ধর্ষনের শিকার হয়, তাহলে আমরা কোথায় যাবো?। এদের কাছে কিশোরীরা তো কখনোই নিরাপদ না। আমার ছোট্ট শিশুর সাথে খোকন যে অত্যাচার(ধর্ষন) করেছে আমি ওর ফাঁসি চাই। আমি আর কিছু চাইনা। শুধু ওর ফাঁসি চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষনের অভিযোগে স্থানীয়রা খোকন নামের একজনকে ধরে আমাদেরকে জানালে, পুলিশ ঘটনা স্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।Bt/Admin