ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে

Oplus_131072

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৬৩

মাদারীপুর প্রতিনিধিঃ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকায় মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ রোপণ এবং তার পরিচর্যা করার আহ্বান জানান।

পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন এবং নিজ হাতে বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ

আপডেট সময় : ১০:৫৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬