ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

মাদারীপুরে পথসভায় ভাড়া করে লোক এনে, টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৭৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৩

স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের কালকিনিত উপজেলায় একটি শোভাযাত্রা ও পথসভায় বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে লোক এনে, পরবর্তীতে তাদেরকে টাকা না দেয়ার অভিযোগে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার(২ অক্টোবর)দুপুরে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বিএনপির ব্যানারে রেজাউল করিম নামের এক ব্যক্তি মাদারীপুুর-৩ আসনের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল হতে শোভাযাত্রা ও পথসভা করেন। এতে টাকা দেয়ার কথা বলে বিভিন্ন এলাকা হতে লোকজন ভাড়া করে আনা হয়, ওই পথসভায়। পরবর্তীতে ভাড়ায় আসা লোকজনের চাহিদার (কথামত) টাকা তাদেরকে না দেয়ায় বেশকিছু মহিলাদের তোপের মুখে পড়েন রেজাউল করিমের এক কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করেন।

পথসভায় আসা একাধিক মহিলা বলেন,”আমাদের টাকা দেয়ার কথা বলে এনে এখন টাকা দিচ্ছেনা। আমরা বৃষ্টির ভিতর ঘর সংসারের কাজ ফেলে কয়েকটি টাকার জন্য এখানে এসেছিলাম। এখন সেই টাকা না দিয়েই তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে।”

এদিকে ভাড়া করে আনা লোকজনদের টাকা না পেয়ে হট্টগোলের একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওর কমেন্টে দেখা যায় এলাকার অনেকেই এই পথসভাকারী রেজাউল করিমকে চিনেনই না। অনেকে আবার মনে করছেন রেজা সস্তা পরিচিতি লাভের আশায় এমনটা করছেন। মূলত ২০২৪ সালের ৫ আগস্টের আগে যেসব লোকজন আওয়ামীলীগের ছত্রছায়ায় চলতো, তারা এখন রুপ পাল্টে নিজেদের বিএনপি দাবী করছে বলে মনে করছেন অনেকেই।

এ বিষয়ে জানতে চেয়ে রেজাউল করিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে এ ব্যাপারে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন,”রেজাউল করিমকে একজন বাটপার ও চাঁদাবাজ হিসেবে চিনি। সে একসময় সেনাবাহিনীতে চাকরী করতো। শুনেছি চাঁদাবাজির দায়ে তার চাকরী চলে গিয়েছে। আমার ৩৬ বছর রাজনীতির বয়সে আমি কখনোই তার নাম বিএনপির কোথাও দেখিনি।এখন কোথা হতে উড়ে এসে নিজেকে বিএনপি দাবী করছে জানিনা।সে বিএনপির ব্যানারে শোভাযাত্রা করেই মনোনয়ন পাওয়ার আশা কিভাবে করে? মনোনয়ন কি কারো হাতের মোয়া। টাকা দিয়ে লোক ভাড়া করে এনে টাকা না দেয়ায় হট্টগোলের বিষয়ে তিনি বলেন, এসব করে রেজাউল করিমের মতো টাউট বাটপাররা দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপির সাথে এদের কোন সম্পৃক্ততা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদারীপুরে পথসভায় ভাড়া করে লোক এনে, টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

আপডেট সময় : ০৯:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫