ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী মাদারীপুরে কুপিয়ে জখম করার অভিযোগের সপ্তাহ পার হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৫২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৬

স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আঞ্চলিক বিএনপির আয়োজনে মাদারীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে শহরের ডিসির ব্রীজ এলাকায় জেলা বিএনপি সদস্য ও বাস মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন সান্টু খানের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বিএনপির নেতা সোহেল খান।

এসময় বিএনপির সদস্য তোফাজ্জেল হোসেন সান্টু খান বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে গণতন্ত্রের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি। একারণে তিনি আপসহীন দেশনেত্রী হিসেবে আখ্যায়িত হয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে কারাবন্দি করে তার চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে নির্যাতন করেছে। গণতন্ত্রের জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। আজ যখন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাচ্ছে, তখন বেগম খালেদা জিয়ার মৃত্যু বড় ধরণের শূণ্যতা সৃষ্টি করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার এই শূণ্যতা কখনো পূরণ হবে না। এখন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তার স্বপ্ন পূরণে আমাদের কাজ করে যেতে হবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যডঃ জাফর আলী মিয়া, মাদারীপুর -২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, বিএনপির নেতা, আসাদুজ্জামান কিছলু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যডঃ মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রাসেদ উজ্জামান রাসেল খান, জেলা যুবদলের সাবেক আহবায়ক মোফাজ্জেল হোসেন খান, জেলা ওলামা দলের আহবায়ক মিজান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে জেলা সদর জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল আজিজ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলকে তোবারক হিসেবে খিচুড়ি খাওয়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:১৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬