ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ১জনের মৃত্যু  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৪৩৯ বার পড়া হয়েছে

Oplus_0

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ আগস্ট) সকালে শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নে বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমামতি করতেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আবদুর রহমান প্রতিদিনের মতো সোমবারও ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের উদ্দশ্যে রওনা হয়। বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে পঞ্চগ্রামের মসজিদে যাওয়ার পথে আব্দুল জব্বার শিকদারের বাড়ির সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়।

এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান আবদুর রহমান। পরে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। BT/admin

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ১জনের মৃত্যু  

আপডেট সময় : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫