ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৯৭ বার পড়া হয়েছে

Oplus_131072

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৪১

স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। সোমবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বাজারে মেসার্স জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী মহাদেব কুন্ডুকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

সুত্র জানাযায়, দীর্ঘদিন ধরে মহাদেব কুন্ডু (ডিলার) কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ-ই অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তার এক সহকারীকে কৃষকের ছদ্মবেশে সার কিনতে পাঠান। অভিযানে দেখা যায়, ডিএপি সার কিনতে গেলে সঙ্গে অন্য সার না নিলে বিক্রি করতে অস্বীকৃতি জানান ডিলার। বাধ্য হয়ে ছদ্মবেশী কৃষক অন্য সারও ক্রয় করেন।

এ সময় ডিএপি ও এমওপি সার প্রতি কেজিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৭ টাকা বেশি নেওয়া হয়। এসব প্রমাণ হাতে পেয়ে ডিলারের স্বত্বাধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন।

এ বিষয়ে সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ডিলার দুটি গুরুতর অপরাধ করেছেন। প্রথমত, কৃষক শুধু ডিএপি সার কিনতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে অন্য সার কিনতে বাধ্য করা হয়েছে। দ্বিতীয়ত, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হয়েছে। এসব অপরাধের দায়ে মহাদেব কুন্ডুকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা

আপডেট সময় : ০৬:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬