ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরাই নির্বাচন নস্যাৎ করতে চায়; হেলেন জেরিন খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৭৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১০

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন,৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। তা উপড়ে ফেলার কথা বলে স্বাধীনতাকে অবমাননা করছেন। এবং মুক্তিযুদ্ধে বিরোধীতাকারীরাই নির্বাচন নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। ২৩ আগস্ট শনিবার বিকেলে মাদারীপুর পৌর শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাউয়ুম মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হেলেন জেরিন খান বলেন, যুদ্ধের সময় যারা এই বাংলাদেশকে স্বাধীন করতে দিতে চায়নি, সেই সমস্ত যুদ্ধাপরাধীদের অনেক সংগঠন আছে। আবার নতুন আরেকটি দল হয়েছে, যারা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। কখনো গণভোটের কথা বলে। কখনো স্থানীয় নির্বাচনের কথা বলে। কখনো প্রেসিডেন্ট চুপ্পুকে সরানোর কথা বলে। কখনো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে রচিত সংবিধান উপড়ে ফেলার কথা বলে মূলত নির্বাচনকে বানচাল করতে চায়।

মহিলা দলের এই নেত্রী আরও বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, গোটা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। সাধারন জনগণ এখন নির্বাচন চায়। নির্বাচন হলে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবীর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির সদস্য তোফাজ্জেল হোসেন সান্টু খান।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলালের সভাপতিত্ব ও জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সরোয়ার হোসেনের উপস্থাপনায় আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার লাইজু, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরাই নির্বাচন নস্যাৎ করতে চায়; হেলেন জেরিন খান

আপডেট সময় : ০৮:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫