ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

আন্তজেলা ডাকাতদলের সরদার ও প্রায় ৩ ডজন মামলার আসামী কালু গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৮৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০২

স্টাফ রিপোর্টারঃ আন্তজেলা ডাকাত দলের শীর্ষ সরদার ও ৩ ডজন মামলার আসামি কালু হাওলাদার ওরফে ডাকাত সরদার কালু(৪০)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। অদ্য ২৭ আগষ্ট বুধবার মাদারীপুর সদর থানার একটি পুলিশের বিশেষ টিম রাজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কালু হাওলাদার সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরি ঘটকচর গ্রামের মৃত ফজলুল হক হাওলাদার ও সোনা বানুর ছেলে।

পুলিশ জানায়, কালুর পেশা ডাকাতি, তার নেশা ডাকাতি। বয়স ৪০ না পেরুতেই তার বিরুদ্ধে ডাকাতিসহ মামলা ৪০ এর কোঠা ছুঁই ছুঁই। ৪০ বছর বয়সে গড়ে তুলেছেন আন্তঃজেলা ডাকাত দলের একটি সক্রিয় চক্র। এই চক্রটি রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জ, রাজবাড়ি, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর জেলায় ডাকাতি করে বেড়ায়। বিভিন্ন জেলায় তার নামে ডাকাতি এবং অস্ত্র মামলাসহ কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।

মাদারীপুর সদর থানার (ওসি) আদিল হোসেন জানান, কালু হাওলাদারের বিরুদ্ধে সদর থানায়ই ১৪টি মামলা রয়েছে। বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে কালু বিভিন্ন জেলায় সন্ত্রাস ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। তিনি আরও জানান কালু হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা পুলিশের এই সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্তজেলা ডাকাতদলের সরদার ও প্রায় ৩ ডজন মামলার আসামী কালু গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫