ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

বিগত ১৭ বছর রাজপথে ছিলাম ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করেছি-খোকন তালুকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৪৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন নির্বাচন যারা ভন্ডুল করার চেষ্টা করছে তাদের বলে দিতে চাই বিগত ১৭ বছর রাজপথে থেকে ভোট ও ভাতের অধিকার কায়েম করার জন্য লড়াই করেছি। রাজপথে নামলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না।বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে আছে আমরাও দেশের জনগণের পক্ষে আছি। বাংলাদেশের মানুষ আগামী দিনে নির্বাচন চায়, এবং নির্যাতিত মানুষের পাশে তারেক রহমানকে দেখতে চায়। আজ ১লা সেপ্টেম্বর সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে শহরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল গিয়ে শেষ হয়।এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন আরোও বলেন, আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি যুদ্ধ করেছি কিন্তু পালিয়ে যায়নি। আমরা অনেক সভা, সমাবেশে বক্তব্যে বলেছি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে। হাসিনা কিন্তু সত্যিই দেশ থেকে পালিয়েছে। সমাবেশে খোকন তালুকদার নেতাকর্মীদের অনুরোধ করে বলেন আমরা সমাজে এমন কোন কাজ করবোনা, যে কাজে আামাদের উপর মানুষ বিরক্ত হয়। আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, পৌর বিএনপির সভাপতি মর্তুজ আলম ঢালী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিক মাতুব্বর, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন ও সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিগত ১৭ বছর রাজপথে ছিলাম ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করেছি-খোকন তালুকদার

আপডেট সময় : ০৭:৪৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫