সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৪৫৭ বার পড়া হয়েছে

- মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের চরমুগরিয়ায় একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চরমুগুরিয়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের সঞ্চাচালনায়, আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি বুলি বেগম, শিবচর উপজেলা মহিলা দলের আহবায়ক, কালকিনি উপজেলা মহিলা দলের নেত্রী, রাজৈর উপজেলা মহিলা দলের নেত্রীসহ প্রমুখ।










