ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী মাদারীপুরে কুপিয়ে জখম করার অভিযোগের সপ্তাহ পার হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরে পথসভায় আগ্নেয়অস্ত্র প্রদর্শনে সমালোচনার ঝড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৬৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২৮

স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় ক্ষমতার জানান দিতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও লাঠি হাতে শোভাযাত্রা ও পথসভা করার অভিযোগ উঠেছে রেজাউল করিম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২অক্টোবর) কালকিনি পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রশাসন বলছে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে এ ধরনের মহড়া বেআইনী। বিষয়টি নজরে আসায় অস্ত্রধারী ব্যক্তিকে খুঁজতে শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে পুরো জেলা জুড়ে।
শুক্রবার রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

জানা যায়, গত ২ অক্টোবর মেজর(অব:)রেজাউল করিম নামের এক ব্যক্তি বিএনপির ব্যানারে মাদারীপুর-৩ আসনের বিভিন্নস্থানে শোভাযাত্রা ও পথসভা করেন। বিএনপির কোন পদধারী না হলেও মূলত এলাকায় নিজের পরিচিতি লাভের জন্য তিনি এ কর্মসূচি করেন। এদিকে পথসভায় জনসম্মুক্ষে অস্ত্রের প্রদর্শনকৃত বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, রেজাউল করিমের সাথে থাকা দুজন কালো পোশাকধারী লোক একটি পিস্তল ও একটি শর্টগান প্রকাশ্যে বের করে রেখেছেন। তাছাড়া রেজাউল করিমের সঙ্গে থাকা তার ভাতিজা আরিফ হোসেন ওরফে বাবু বেপারীর হাতেও একটি পিস্তল দেখা যায়। ছবিগুলো নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে। জনগন বলছে জনপ্রতিনিধি হতে এসে এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চার করাটা তার ঠিক হয়নি। যেহেতু সে বিএনপির ব্যানারে পথসভা করেছে সেহেতু তার এমন কাজের জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হবে। অনেকেই আবার আওয়ামীলীগ নেতাদের সাথে থাকা রেজাউল করিমের কিছু ছবি ফেসবুকে ছেড়ে দেয়। বিগত দিনে তিনি আওয়ামীলীগের দোসর হিসেবে ছিলেন, সেই আখ্যায়িত দিয়ে ছবিগুলু পোস্ট করা হয়েছে।

এদিকে উপজেলা বিএনপির নেতারা বলছেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কিছু অনুপ্রবেশকারী এসব কর্মকান্ড করছে।বিএনপির সাথে এদের কোন সম্পৃক্ততা নেই।

এব্যাপারে রেজাউল করিমের কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর হতে তার ব্যক্তিগত(০১৭১২১৮৭৯৯১) নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, কোন পথসভা বা জনসভায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করার নিয়ম নেই। যদি কেউ ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে অস্ত্র বহন করেন তবে যার নামে অস্ত্রের লাইসেন্স শুধুমাত্র তার কাছেই অস্ত্র থাকার কথা। একজনের অস্ত্র আরেকজন বহন করতে পারেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদারীপুরে পথসভায় আগ্নেয়অস্ত্র প্রদর্শনে সমালোচনার ঝড়

আপডেট সময় : ০৫:৫৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫