ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

ঢাকা বিভাগ না ছাড়ার দাবীতে মাদারীপুরে মানববন্ধন- স্মারকলিপি প্রদাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৬৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৩

স্টাফ রিপোর্টারঃ প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে মাদারীপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন করেছে জেলাবাসী। রোববার বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় ফরিদপুর বিভাগের সাথে না যাওয়ার দাবীতে অনড় থাকার দাবীতে জেলার অরাজনৈতিক,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বৃহৎ আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছেন বলে হুশিয়ারী দিয়েছেন।

সভায় জানানো হয়, কয়েকদিনের মধ্যে নিকার/একনেকের বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে উন্মুক্ত আলোচনা, সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশ আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে মাদারীপুর জেলা ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপর দিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে রয়েছে এবং থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকান্ডে নানা ভোগান্তির শিকার হতে হবে বলে তাঁরা মনে করেন। সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ইব্রাহিম মিয়া, ক্রীড়াবিদ আমীর বাবু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, উন্নয়নকর্মী বায়েজিদ মিয়া, এনসিপি নেতা হাসিবুল্লাহ, ছাত্রনেতা নেয়ামত উল্লাহ, আসাদুজ্জামান সাইফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা বিভাগ না ছাড়ার দাবীতে মাদারীপুরে মানববন্ধন- স্মারকলিপি প্রদাণ

আপডেট সময় : ০৩:০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫