ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

মাদারীপুর জেলায় ২০২৫ সালের এইচএসসিতে সেরা তাবাসসুম অর্পা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৭৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৯

স্টাফ রিপোর্টারঃ ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাইমুনা তাবাসসুম (অর্পা)। মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এ মেধাবী শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ (A+) পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তাঁর মোট প্রাপ্ত নম্বর হলো ১১৯০।

মাইমুনা তাবাসসুম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা মোঃ মোকলেছুর রহমান মুকুল মোল্লা ও মোসাঃ লুবনা চৌধুরী দম্পতির কন্যা।

জানাযায়, ব্যবসায়ী বাবার কন্যা অর্পা এর আগে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ এবং ১,২৪৩ নম্বর পেয়ে মাদারীপুর জেলার মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তার ধারাবাহিক এই সাফল্য, অধ্যবসায়, মেধা ও দায়িত্ববোধের উজ্জ্বল প্রমাণ রেখেছে।

ভবিষ্যতে তিনি একজন চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন পরিবার।

মাদারীপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ আসাদুজ্জামান বলেন, তাবাসসুম অর্পার এই কৃতিত্ব আমাদের কলেজের গৌরব বৃদ্ধি করেছে। তার নিষ্ঠা ও অধ্যবসায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এদিকে মাদারীপুর সরকারি কলেজ ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষকরা বলেন, তাবাসসুম অর্পার ধারাবাহিক সাফল্য জেলার শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদারীপুর জেলায় ২০২৫ সালের এইচএসসিতে সেরা তাবাসসুম অর্পা

আপডেট সময় : ০৩:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫