ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

চাঞ্চল্যকর নাজমা হত্যা মামলার আসামি রিপন মোল্লাকে আটক করেছে র‍্যাব-৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৩৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার অন্যতম আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লা(৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। গ্রেফতারকৃত শহিদুল শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার দক্ষিণ ড্যামুড্ডা এলাকার জৈনিক সোনাই মোল্লার ছেলে। শনিবার(২৫ অক্টোবর)দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২১ অক্টোবর দুপুরে নাজমা বেগমকে নিজ ফ্ল্যাটে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। দীর্ঘ সময় অনুসন্ধানের পর আমরা তাকে ২৪ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

র‌্যাব সূত্রে জানা গেছে, শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকার বাসিন্দা নাজমা বেগমকে গত ২১ অক্টোবর দুপুরে তার ফ্ল্যাট বাসায় হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ২২ অক্টোবর নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে মামলাটি নিয়ে তদন্ত শুরু করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ২৪ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিহতের নগদ টাকা ও স্বর্ণালংকার( হাতের বালা) উদ্ধার করা হয়।

র‌্যাব -৮ সিপিসি ৩ ক্যাম্পের কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবং রিপন আরও জানায়, স্বর্ণালংকার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়। নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজী কান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঞ্চল্যকর নাজমা হত্যা মামলার আসামি রিপন মোল্লাকে আটক করেছে র‍্যাব-৮

আপডেট সময় : ০২:৩০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫