ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আবু সাইদ সরদার ওরফে লিখন (৩০)কে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আবু সাইদ কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। এবং নিষিদ্ধ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ অক্টোবর লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে পুলিশের ওপর তিনি ও তার সহযোগীরা হামলা চালায়। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে আবু সাইদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া, ২০২৪ সালের ২০ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এক মিছিল বের করে জনমনে আতংক সৃষ্টি করতে ককটেল বোমার বিস্ফোরণ ঘটনায়। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে কালকিনি থানার ওসি একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদককে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫