ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

আবুল বাসারকে জামায়াতে মাদারীপুর-৩ নির্বাচনীএলাকার মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে ড.কাজী আবুল বাসারকে মাদারীপুর-৩ সংসদীয় নির্বাচনী আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর-কালকিনি এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ। শনিবার (৮ নবেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, আমাদের মাদারীপুরের কৃতি সন্তান ড. কাজী আবুল বাসার একজন সৎ ও যোগ্য মানুষ। আপনারা জানেন কাজী আবুল বাসার তিনি দীর্ঘ দিন মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে সাহসিকতার এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং এরপর শেখ হাসিনার সরকারের জুলুমের শিকার হয়ে বারবার কারাবরণ করতে করতে যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত হয় তখন তিনি নিজ জন্মস্থান ত্যাগ করে ঢাকায় স্থানান্তরিত হয়। বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা বলতে চাই বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল সেই ত্যাগী নেতাদের যেন বাংলাদেশ জামায়াত ইসলামী দলে মূল্যায়ন করা হয়। এজন্যই আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর- কালকিনি ৩ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর পক্ষ থেকে কাজী আবুল বাসারকে নমিনেশন দেওয়ার দাবি করছি। বক্তারা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ত্যাগী ও জনপ্রিয় নেতা ড.কাজী আবুল বাসারকে মাদারীপুর-৩ আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জামায়াত ইসলামীর সংগ্রামী নেতৃত্বকে আরও শক্তিশালী করা হোক।

বক্তারা আরও বলেন, বিগত সময়ের আন্দোলন সংগ্রামে যেসব নেতৃবৃন্দ সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন, তাদের মূল্যায়ন করা সময়ের দাবি। আমরা বিশ্বাস করি, ড. কাজী আবুল বাসারের মতো ত্যাগী, আদর্শবান ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিলে মাদারীপুর-৩ আসনে জামায়াত ইসলামীর অবস্থান আরও সুদৃঢ় হবে। আমরা মাদারীপুর ৩ আসনের সর্বজনেরা মিডিয়ার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের আজকের সংবাদ সম্মেলন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মিন্টু ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হক সরদর, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিব হাওলাদার, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ইয়াকুব মুন্সী, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাবদ্দিন সরদার,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ খান, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সাগর বেপারী ও মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডর মহিলা সংরক্ষিত নারী সদস্য লাকি আক্তার, ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাসিয়া বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছনিয়া আক্তার, বীর মক্তিযোদ্ধাগন, শাখাওয়াত হোসেন মিন্টুসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবুল বাসারকে জামায়াতে মাদারীপুর-৩ নির্বাচনীএলাকার মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৩২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫