ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

মাদারীপুরে সালিশদের অপমানের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরের শিবচর উপজেলায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বাড়িতে এসে অপমান-অপদস্ত করার জেরে সুমাইয়া আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের বাড়িতে আনা হয়। এবং দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত সুমাইয়া আলেপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন রিফাত উকিলকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে যান। সেখানে তারা সুমাইয়া ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান-অপদস্ত করেন। পরিবারের অভিযোগ, প্রকাশ্যে এই অপমান সইতে না পেরে সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ওইদিন রাতেই নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

নিহত সুমাইয়ার বাবা আবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে নানা কুরুচিপূর্ণ ও অপমানজনক কথা বলে। আমার মেয়ে সেই অপমানের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি আমার মেয়ে হত্যার প্ররোচনাকারীদের সঠিক বিচার চাই।

এব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে সালিশদের অপমানের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৫৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫