ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী মাদারীপুরে কুপিয়ে জখম করার অভিযোগের সপ্তাহ পার হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২২

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে দ্বিতীয় বারের মতো বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দ্বিতীয় দিনের মত মাদারীপুর জেলা শহরের সরকারি কলেজ গেইট এলাকায় মাদারীপুর -শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর একর্মসূচি পালন করা হয়। এসময় এক ঘন্টার বেশি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সুত্র জানায়, এর আগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে প্রায় দুই ঘন্টাব্যাপী একই স্থানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। তখন রাতের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। আহত সম্রাট মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়।

সাধারণ শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর বিকেলে কয়েকজন বহিরাগত যুবক কলেজের ভিতরে মাদক সেবন করছিল। এর প্রতিবাদ করেন শিক্ষার্থী ইকবালসহ কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনার জেরে ইকবাল বুধবার বিকেলে কলেজ মাঠে খেলতে গেলে তাকে একা পেয়ে বেদম মারধর করেন বহিরাগত কয়েকজন যুবক। পরে গুরতর আহত অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন তার সহপাঠীরা। এরপরেই হামলাকারীদের গ্রেপ্তার ও কলেজ প্রঙ্গনে বহিরাগতদের প্রবেশ বন্ধ, সীমানা নির্ধারণসহ তিন দফা দাবিতে বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে আবাসিক হল থেকে শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে কলেজের সংযোগ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কলেজ গেটে অবস্থান নিয়ে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুপাশে অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান কলেজের শিক্ষক ও কর্মচারীরা। পরে পুলিশ ও কলেজের অধ্যক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু রাতে অভিযুক্ত কোন আসামি গ্রেপ্তার না করায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্ষিপ্ত হয়ে আবারো আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

রসায়ন বিভাগের শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, আমরা বুধবার রাতে অপরাধীদের গ্রেপ্তার দাবিতে আন্দোলন করি। তখন আমাদেরকে আশ্বস্ত করলেও কোন ফলাফল দেখতে পাইনি। যে কারণে আবারও রাজপথে নেমেছি। হামলাকারী মাদক সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার কথা জানালে আমরা অবরোধ তুলে নেই। তবে আজকের মধ্যে যদি অপরাধীদের গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আল আমিন নামে আরেক শিক্ষার্থী বলেন, কলেজে সন্ধ্যার পরে বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ করে মাদকসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। হলের আবাসিক শিক্ষার্থীরা নিরাপদ নয়। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হলের এক শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলা করা হলো। কলেজ প্রশাসন প্রথমে চুপচাপ ছিল। পরে আন্দোলন জোড়ালো হলে কর্তৃপক্ষ আমাদের দাবি আদায়ে আশ্বস্ত করলেও তারা দাবি মেনে নেয়নি।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, শিক্ষার্থীদের যে দাবিগুলো করেছে তা যৌক্তিক। তাদের সব দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের সাথে কথা হয়েছে। আহত শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন শিক্ষকরা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, আমরা আমাদের পক্ষ থেকে থানায় মামলা রুজু করেছি। আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ করছি। আসা করি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০২:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫