ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানে সম্ভাব্য হামলার আশঙ্কায় নেতাকর্মীদের নিয়ে পাহারা বসানোর অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রোববার রাতে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানাযায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে শনিবার মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাজাহান খানের ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কর্মসূচির ডাক দেওয়া হলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান কারাগারে রয়েছেন। তার ভাইয়েরা পলাতক থাকলেও মাদারীপুরে তাদের পরিবহন, আবাসিক হোটেল ও পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সচল রয়েছে।
এমন প্রেক্ষাপটে শনিবার সকাল থেকে যুবদল আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে অন্তত ৩০-৪০ জন কর্মী নিয়ে শাজাহান খানের ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নেন। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা দাবি করেন, আওয়ামী লীগ আমলে ফারুক ব্যাপারী শাজাহান খানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং তাই তিনি আর্থিক সুবিধা নেওয়ার কারণে লোকজন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে পাহারার দায়িত্ব নিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য কে এম তোফাজ্জল হোসেন বলেন, ফারুক ব্যাপারীর কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। অর্থের বিনিময়ে আওয়ামী লীগের একজন নেতার ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়া গ্রহণযোগ্য নয়। কেন্দ্র থেকে তাকে শোকজ করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ফারুক হোসেন ব্যাপারী বলেন, নাশকতার আশঙ্কায় পুলিশ ও প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম। কোথাও নির্দিষ্টভাবে কারও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিইনি। তৃতীয় পক্ষ যেন সহিংসতা করতে না পারে, সেটা ঠেকানোর উদ্দেশ্য ছিল। তবে বিষয়টি নিয়ে ভুলভাবে কেন্দ্রে উপস্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০৯:১৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫