মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক
- আপডেট সময় : ০৮:০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি এলাকায় কালকিনি আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন সূর্যমণি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), সূর্যমণি গ্রামের সোহেল ডালীর ছেলে হাসান ডালী (২৮) ও রায়পুর গ্রেমের নজরুল বেপারীর ছেলে মোঃ ইউসুফ (১৮)।
যৌথ বাহিনীর সূত্রে জানাযায়, কালকিনি উপজেলা লক্ষীপুর ইউনিয়নের সুর্যমনি এলাকায় কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে গোপনে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী সূর্যমণি এলাকায় এই ঝটিকা অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক বয়বসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা ৬৭ পিস। ১ কেজি ২০০ গ্রাম, মাদক বিক্রির নগদ ৩৩,২৮০ টাকা। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।









