ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

Oplus_131072

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৮

নিজস্ব প্রতিবেদকঃ দলের মধ্যে বিভাজন ও মতবিরোধ দূর করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, দলীয় ঐক্য বজায় না থাকলে আগামী নির্বাচনগুলো কঠিন হবে। শনিবার ৩০ মে বিকেলে মাদারীপুর পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
]
এমপি জাহান্দার আলী বলেন, “আগামীর নির্বাচন এত সহজ হবে না, যদি দলের মধ্যে বিভাজন থাকে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো সময় আছে, নিজেদের মধ্যে দূরত্ব ভুলে একসঙ্গে কাজ করুন। সামনে উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম রয়েছে। ঐক্যবদ্ধ না হলে এসব নির্বাচন আমাদের জন্য সহজ হবে না।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের মিছিল ও তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জাতীয় উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া ও সঞ্চালনা করেন মিজানুর রহমান মুরাদ। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া

আপডেট সময় : ১১:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬