ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার- এমপি জাহান্দার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ নতুন মন্ত্রিসভায় যোগদানের দৌড়ে এগিয়ে খোকন তালুকদার মাদারীপুরবাসী জাহান্দার আলী মিয়াককে মন্ত্রী হিসেবে দেখতে চায় আগামীর নির্বাচন সহজ হবে না-এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরে নতুন কুঁড়ি কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

মাদারীপুরে ভয়াবহ আগুনে স্বর্ণের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই! কোটি টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৮৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮৪
স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের সদর উপজেলার মাঠের বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় স্বর্ণের দোকানসহ প্রায় আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। শুক্রবার ২৯ আগস্ট গভীর রাতে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজারে ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে মঠের বাজারের ‘মুন্সি ডেকোরেটর’ নামক একটি দোকান থেকে শুক্রবার গভীর রাতে আনুমানিক দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। রাস্তা দিয়ে যাতায়াতকারী এক পথচারী আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই বাজারের,ঔসধ ফার্মেসি, ডেকোরেটর দোকান, স্বর্ণালঙ্কারের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ীরা জানান, আগুনে ব্যবসা প্রতিষ্ঠান/ দোকানে থাকা সব মালামাল পুড়ে গেছে। অনেকেই সারা বছরের জমানো পুঁজি বিনিয়োগ করেছিলেন, এখন তারা একেবারে পথে বসার উপক্রম।
মাদারীপুরের ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান দৈনিক বাংলার সংবাদকে জানান, অগ্নিকাণ্ডের সময়ে মার্কেটের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় আমরা এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদারীপুরে ভয়াবহ আগুনে স্বর্ণের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই! কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০৪:০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫