ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

জাতীয় নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সংসদে যাবে:- মাদারীপুরে হেলেন জেরিন খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৪১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ইনশাল্লাহ সুদিন আমাদের জন্য অপেক্ষমাণ। শুধু সময়ের অপেক্ষা। যদি দেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তবে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। বাংলাদেশের জনগণই এই দেশের মালিক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে জাতীয় সংসদে যাবে ইনশাল্লাহ। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুরের শকুনি লেকের পাড় মুক্তমঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,তারেক রহমানের ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার জন্য দলিল স্বরুপ।

সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ.আর. হাওলাদার ঝুটমিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা হাতে ধানের শীষের প্রতীক ও ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির সদস্য ও বাস মলিক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন সান্টু খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল সরদার, বিএনপির নেতা শাহাআলম কবিরাজ, সায়েম বেপারি, উজ্জ্বল ফকির, ইকবাল হোসেন, মোঃ শাহিন, জামাল মৃধা। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সংসদে যাবে:- মাদারীপুরে হেলেন জেরিন খান

আপডেট সময় : ০৭:৩৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫