ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্তু বিতরণ ইসলা‌মিক বক্তা সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কারণ দর্শানোর নোটিশ মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা এক সপ্তাহ পার হলেও মামলা নেয়নি পুলিশ মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা মাদারীপুরে রাতের আঁধারে কবর থেকে লাশ উধাও অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। মাদারীপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

Oplus_131072

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। সোমবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বাজারে মেসার্স জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী মহাদেব কুন্ডুকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

সুত্র জানাযায়, দীর্ঘদিন ধরে মহাদেব কুন্ডু (ডিলার) কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ-ই অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তার এক সহকারীকে কৃষকের ছদ্মবেশে সার কিনতে পাঠান। অভিযানে দেখা যায়, ডিএপি সার কিনতে গেলে সঙ্গে অন্য সার না নিলে বিক্রি করতে অস্বীকৃতি জানান ডিলার। বাধ্য হয়ে ছদ্মবেশী কৃষক অন্য সারও ক্রয় করেন।

এ সময় ডিএপি ও এমওপি সার প্রতি কেজিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৭ টাকা বেশি নেওয়া হয়। এসব প্রমাণ হাতে পেয়ে ডিলারের স্বত্বাধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন।

এ বিষয়ে সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ডিলার দুটি গুরুতর অপরাধ করেছেন। প্রথমত, কৃষক শুধু ডিএপি সার কিনতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে অন্য সার কিনতে বাধ্য করা হয়েছে। দ্বিতীয়ত, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হয়েছে। এসব অপরাধের দায়ে মহাদেব কুন্ডুকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি!ডিলারকে ৬০ হাজার টাকা

আপডেট সময় : ০৬:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬